মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে রুমন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
.png)
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি মুদি দোকানের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহতদের মধ্যে দোকানের মালিকের নাম মো. রফিক (৬২) ও কর্মচারী মো. সাব্বির (১৬)। পরে নিহত নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন।