রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়।
ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান। এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। একইসঙ্গে মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন কর্মকর্তারা।
.png)
এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি একজন মুরগি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মানসুরীন খান চৌধুরী।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।