[ রাজধানী ]
সিরাত সম্মেলন উপলক্ষে ঢাকায় ছাত্র জমিয়তের র্যালি
ছাত্র জমিয়তের র্যালি
ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী (সা.) এর অবদান শীর্ষক সিরাত সম্মেলন ২০২৪ উপলক্ষে র্যালি করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
ছাত্র জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ র্যালি বের হয়। এতে ৬০-৭০ জন উপস্থিত ছিলেন।
এতে নেতৃত্ব দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা লুৎফুর রহমান।
বিক্ষোভ র্যালিটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!