ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ১১ অক্টোবর ২০২৪
হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিচার দাবিতে বিক্ষোভ
ফটো কোলাজ- ডেইলি বাংলাদেশ

ধর্ম অবমাননার অভিযোগে হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ স্টুডেন্ট’স সোসাইটি বৈষম্যবিরোধী তৌহিদী ছাত্র-জনতা।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন মামলার বাদী হাফেজ বাহাদুর নেছার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ১০-১২ জন।

Advertisement

এর আগে গত ৬ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন নেছার উদ্দিন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন রাসেল মিয়া। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে তিনি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেছার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে।’ তার এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

অপরদিকে রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারো কোরআন ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন ছুঁয়ে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন।

ধর্মকে নিজের স্বার্থ ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলেছেন এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!