ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭, ১৪ অক্টোবর ২০২৪
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকার ৮টি কারখানার শ্রমিকরা ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঐ এলাকায় তীব্র যানজট তৈরি হয়। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

Advertisement

সায়ান নামে এক পথচারী বলেন, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।

এদিকে টানা ৪ দিনের পূজার ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে তার স্বরূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হয়েছে ভোগান্তিতে।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরো বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!