বুধবার মিরপুরের কালশীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় এ বিশেষ অভিযান চালান অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, ডায়মন্ড এগ থেকে ১১ টাকা দরে প্রতি পিস ডিম ক্রয় করে ৪ টাকা লাভে ১৫ টাকা দরে বিক্রি করছে কালশী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে অবস্থিত রিফাত এন্টারপ্রাইজ। এমনকি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তারা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
.png)
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল জব্বার মন্ডল।