ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪, ২৪ অক্টোবর ২০২৪
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ফাইল ফটো

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য গ্যাসের এই সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো, ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, তেজতুরী বাজার।

Advertisement

এছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!