[ রাজধানী ]
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ: যুবলীগের ‘ঠেলা সেলিম’ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সেলিম ওরফে ‘ঠেলা সেলিম’।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানিয়েছে, জুলাই-আগস্টে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন সেলিম। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
সেলিম ওরফে ‘ঠেলা সেলিম’ একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!