[ রাজধানী ]
পুরান ঢাকায় জাতীয় নাগরিক কমিটির সমাবেশ
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার পুরান ঢাকার লালবাগে হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, মশিউর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও লালবাগ এলাকায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!