ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৫, ২৬ অক্টোবর ২০২৪
বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহবুব হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুব হোসেন কুমিল্লার বুড়িচং থানার রফিকুল হোসেনের ছেলে। বর্তমানে বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন।

Advertisement

নিহতের ভাই রাকিব হোসেন জানান, মাহবুব দুপুরে দক্ষিণ বনশ্রী কাজী বাড়ি এলাকায় একটি ভবনের নবম তলায় বিদ্যুতের কাজ করছিলেন, এসময় বিদ্যুৎস্পর্শে পড়ে গুরুতর আহত হন। প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!