ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ২৭ অক্টোবর ২০২৪
রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল- ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে মো. নাজমুল মোল্লা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা আশরাফুল বলেন, “সম্প্রতি এক প্রতিবেশীর সঙ্গে আমার মামার ঝামেলা হয়। ঐ প্রতিবেশী মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে মালিবাগ এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে আজ সকালে ঢামেক মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!