বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্দোলনরত অবস্থায় তারা গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আল-আমিনের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলে ক্রিয়েটিভ ডিজাইনার পোশাক কারখানার শ্রমিক। সকালে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে তা তীব্র হয়। পরে একসময় দুজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১৪ এলাকা থেকে দুজন পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।