ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর সড়কে অভিযান: ১১৯ গাড়িকে মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৩, ১ নভেম্বর ২০২৪
রাজধানীর সড়কে অভিযান: ১১৯ গাড়িকে মামলা-জরিমানা
ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট সড়কে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়াও জরিমানা করা হয়েছে দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং খিলখেত থানা পুলিশ ৩০০ ফিট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।

Advertisement

যৌথ অভিযানে ১১৯টি মামলা হয় এবং দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলখেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে আইএসপিআর।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!