ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩, ৩ নভেম্বর ২০২৪
মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সজল আহমেদ (৩২) ও মো. তাজু (২৬)। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

Advertisement

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে বিদেশি পিস্তলসহ দুই জন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্য মতে বাথরুমের ফ্ল্যাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!