ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সেগুনবাগিচা থেকে সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২, ৫ নভেম্বর ২০২৪
সেগুনবাগিচা থেকে সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেফতার
মোল্লা জালাল- ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, সাংবাদিক মোল্লা জালালকে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!