[ রাজধানী ]
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়লো প্লেনের দরজা
কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে যায়। ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের প্লেনটিতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। এ সময় প্লেনের ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন।
প্লেনটির রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল। পরে যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!