ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে জব্দ ৭৮ ব্যাটারিচালিত অটোরিকশা নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ৭ নভেম্বর ২০২৪
মিরপুরে জব্দ ৭৮ ব্যাটারিচালিত অটোরিকশা নিলামে বিক্রি
অটোরিকশার চলাচল বন্ধে অভিযান

রাজধানীর মিরপুরে প্রধান সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার চলাচল বন্ধ করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয় এবং মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। পরে আটক অটোরিকশা ও ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানটি শেরেবাংলা স্টেডিয়ামের সামনে অবস্থিত সড়কে চলে সন্ধ্যা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে, যা সড়কে যানজট এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এ অভিযানে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!