বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফল বিক্রেতার মেয়ে নিপা আক্তার বলেন, রাতে তার বাবা রাস্তার পাশ দিয়ে হেটে বাসায় ফিরছিলেন। সেখানে দ্রুতগতির একটি আটোরিকশা তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায পুলিশকে অবহিত করা হয়েছে।
ইউসুফ হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের লক্ষীপাশা গ্রামে। বর্তমানে কোনাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।