[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতক (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক একদিন।
মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. ফখরুল হাসান ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের নিচে একটি সাদা ওড়না দিয়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি কে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!