ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ১৫ নভেম্বর ২০২৪
ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল- ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডিতে একে এম আব্দুর রশিদ (৮৫) নামের এক প্রবাসী চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায়। পরবর্তীতে ঐ বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ভাড়াটিয়া সাইদুর রহমান বাধন জানান, আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। তারা গত সেপ্টেম্বরে দেশে আসেন এবং প্রতি বছর সেপ্টেম্বরে দেশে এসে ডিসেম্বর মাসে ফিরে যান। রাতের কোনো এক সময়ে হঠাৎ ডাক চিৎকারে ঘুম ভাঙে ভাড়াটিয়াদের। পরে তারা আব্দুর রশিদকে রক্তাক্ত অবস্থায় তার রুমে পড়ে থাকতে দেখে এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। দ্রুত তাকে প্রথমে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ ব্যক্তির বুকে এবং মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!