[ রাজধানী ]
মিরপুরে অভিযান চালিয়ে ২৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতরা
রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭টি ছুরি, ৫টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১,২৬০ টাকা উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তাদের পল্লবী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!