ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ১৭ নভেম্বর ২০২৪
মোহাম্মদপুরে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই, গ্রেফতার ৩
গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী- ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক নাঈমুর রহমানকে মারধর করে মোবাইল ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্স, চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারেক সেকেন্দার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলার তিন রাস্তার সামনে অজ্ঞাত চারজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে  দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমানকে আঘাত করে। এরপর ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা, ব্যাটারি-মেমোরি কার্ডসহ একটি নিকন ডি-৮৫০ ক্যামেরা, একটি নিকন ২৪-১২০ মি.মি. ক্যামেরার লেন্স, একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

Advertisement

ঐ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ১৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার মূল রহস্য উদঘাটন, ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের লক্ষ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!