[ রাজধানী ]
সরে গেছেন রিকশাচালকরা, ট্রেন চলাচল স্বাভাবিক
রেললাইন অবরোধের রিকশাচালকরা। ছবি: সংগৃহীত
রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক ও রেলপথ ছেড়ে দেওয়ার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মাসেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে, বেলা ১১ টার দিকে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন। এতে আটকা পড়ে নারায়ণগঞ্জ ও নকশীকাঁথা নামে দুটি কমিউটার ট্রেন।
.png)
এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা জানান, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!