শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে মানসী প্লাজার বেজমেন্টের একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অতিরিক্ত ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
.png)
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীতে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।