ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৭, ২৩ নভেম্বর ২০২৪
উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতারকৃত মাদক কারবারি সরোয়ার কামাল (মাঝে)- সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সরোয়ার কামাল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা-পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উত্তরায় আব্দুল্লাহপুরে উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকেল পৌনে ছয়টার দিকে সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!