আইএসপিআর জানায়, আজ শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
অভিযানে দুর্বৃত্তদের কাছ থেকে একটি রিভলভার, ৮ রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)