[ রাজধানী ]
শাহবাগে তিন সংগঠনের সংহতি সমাবেশ
শাহবাগে সংহতি সমাবেশ
ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তিন সংগঠনের সমন্বিত উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!