[ রাজধানী ]
পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে কমিটির আহ্বায়ক অমর সিং চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিশান চাকমা, যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, ইউপিডিএফের ছাত্র বিষয়ক সম্পাদক অমল চাকমাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!