[ রাজধানী ]
শাহজালাল বিমানবন্দরে সাত কেজি সোনাসহ আটক ৫
শাহজালালে সোনাসহ আটক ৫ যাত্রী- সংগৃহীত ছবি
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ৫ যাত্রীর কাছ থেকে সাত কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!