[ রাজধানী ]
রাজধানীর নিকেতন বস্তিতে আগুন
ফাইল ছবি
রাজধানীর গুলশান-১ সংলগ্ন নিকেতন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন।
তিনি জানান, রাত ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!