ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ৬ ডিসেম্বর ২০২৪
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে চিকিৎসাধীন আব্দুল্লাহর বাবা-মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়।

শুক্রবার সকাল সোয়া ৬টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল্লাহ।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ মারা গেছে। তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

Advertisement

তিনি জানান, এ ঘটনায় ২০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছে তার ছোট ভাই ইসমাইল। আর প্রতিবেশী স্বপ্নার ১৪ শতাংশ নিয়ে ভর্তি থাকলেও তার স্বামী শাহজাহানকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এর আগে, চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে আব্দুল্লাহর মা রুমা আক্তার, বাবা আব্দুল খলিল ও ভাই মোহাম্মদ (১০) মারা যায়। 

গত ২৪ নভেম্বর ভোরে মিরপুর-১১, ৫ নম্বর এভিনিউ, সি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় দুর্ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হন রঙ মিস্ত্রী আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ৩ ছেলে হাফেজ আব্দুল্লাহ (১৩), মাদরাসা ছাত্র মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। আর পাশের বাসার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!