ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নরসিংদীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ৭ ডিসেম্বর ২০২৪
নরসিংদীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ

নরসিংদী রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন- মো. রাসেল, মো. বাদল, মো. মারুফ হোসেন, মো. আমির হোসেন, সুফিয়া বেগম।

শনিবার সকালে রায়পুরার নজরপুর মিথিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।

আহতদের ঢামেকে নিয়ে আসা আনোয়ার হোসেন বলেন, এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার ভাই, ভাবি, ভাতিজাসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আমার চাচাতো ভাই আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক হোসেন বলেন, নরসিংদী থেকে নারীসহ ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!