[ রাজধানী ]
পলিথিনবিরোধী অভিযানে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক চলতি বছরের ৩ নভেম্বর থেকে বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ১৮৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।
এই অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আনুমানিক ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
এদিকে, সোমবার আরো একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
.png)
পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!