[ রাজধানী ]
আইএমইডি কর্মজীবী কল্যাণ সমিতির সভাপতি কামাল, সম্পাদক রাকিব
আইএমইডির কর্মজীবী কল্যাণ সমিতির নতুন সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাকিব- ফাইল ফটো
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মজীবী কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ রাকিব।
বৃহস্পতিবার সংগঠটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন মো. মশিউর রহমান খান মিথুন।
আইএমইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
বৈঠকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্মজীবী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!