অন্যদিকে, নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।
.png)
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। নিচতলায় আগুনের সূত্রপাত। তবে, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটি। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি কাজ করছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
জানা যায়, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে।