[ রাজধানী ]
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট
যানজট এড়াতে অ্যাম্বুলেন্স-বিদেশগামীদের সেনানিবাস ব্যবহারের পরামর্শ
বাংলাদেশ সেনাবাহিনীর রাউন্ডেল
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে বিদেশগামী যাত্রীদের জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও একই সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরমার্শ দেওয়া হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্পিরিটস অব জুলাই সংগঠন আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানযাত্রী বহনকারী যানবাহন এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্স জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে গমন করতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!