[ রাজধানী ]
মিরপুরে এমসিসি ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে এমসিসি ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট। এ ঘটনায় তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মিরপুর ১১ নম্বরে অবস্থিত এমসিসি ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
তিনি আরো বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!