ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ২৫ ডিসেম্বর ২০২৪
উত্তরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

রাজধানীর উত্তরায় ট্রাক ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ঐ ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ঐ ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি জানান, স্থানীয় কেউই ঐ ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরাতন একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!