[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত
ছবি: প্রতীকী
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৭০ বছর এবং অন্যজনের বয়স ৬০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দুপুরে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় পথচারীরা দুজনকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসকরা অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন।
অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!