[ রাজধানী ]
লেগুনার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ডেমরার সুলতানা কামাল ব্রিজ
রাজধানীর ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে লেগুনার ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত আরিফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর গ্রামের হাবিব হোসেনের ছেলে। তিনি খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে থাকতেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লেগুনাচালক পালিয়ে গেলেও লেগুনাটি পুলিশের হেফাজতে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!