ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

শত শত গাড়ি আটকে চিকিৎসকদের মহাসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ২৯ ডিসেম্বর ২০২৪
শত শত গাড়ি আটকে চিকিৎসকদের মহাসমাবেশ চলছে
শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ

রাজধানীর শাহবাগে ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান ও ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে মহাসমাবেশ করছেন পোস্টগ্রাজুয়েট বেসরকারি ট্রেইনি, আবাসিক ও অনাবাসিক চিকিৎসকরা। এতে নগরীর অন্যতম ব্যস্ত এ এলাকায় বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। রাস্তায় আটকে আছে শত শত গাড়ি।

রোববার ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামে সংগঠনের উদ্যোগে এ মহাসমাবেশ শুরু হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান করছেন চিকিৎসকরা। বর্তমানে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে সহস্রাধিক চিকিৎসক অবস্থায় নিয়েছেন। তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে মহাসমাবেশে চিকিৎসকদের সংখ্যা দুই থেকে আড়াই হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা বা নবম গ্রেড করার দাবি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা না করায় শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

শনিবার বিএসএমইউ’র ট্রেইনি চিকিৎসক জাবির হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় প্রতিবাদে গত ২২ ডিসেম্বর দুপুর ১টায় শাহবাগ মোড় অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকরা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শাহবাগ মোড়ে গিয়ে ডাক্তারদের অবরোধ স্থগিত করার অনুরোধ জানান। এরপর বিএসএমইউ’র ট্রেইনি চিকিৎসক জাবির হোসেন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!