সোমবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্যরা ঢাকা উদ্যান এলাকায় একটি গোপন বৈঠকে মিলিত হবে। বৈঠকে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাজা উপস্থিত থাকবেন। পরে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তবে সেনাবাহিনী আসার খবর পেয়ে কবজি কাটা আনোয়ার পালিয়ে যায়।
.png)
আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাজা কিছুদিন আগে মোহাম্মদপুরে বিল্লাল হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। এছাড়া তিনি এলাকায় কিশোর গ্যাংগুলোর গডফাদার হিসেবে কাজ করতেন এবং তাদের দেশীয় অস্ত্র সরবরাহ করতেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি চাপাতি, ১টি ছুরি ও ১টি রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।