[ রাজধানী ]
শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে নির্মাণাধীন ভবনে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভবনের ঝুলানো চটের বস্তায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত দুটি ফায়ার ইউনিট পাঠানো হয়। তবে আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!