[ রাজধানী ]
রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
ফাইল ফটো।
রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!