[ রাজধানী ]
রাজধানীর কদমতলীর গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলীতে গ্যাসলাইট কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, বেলা সোয়া ১টার দিকে তারা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!