ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মতিঝিল জোনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১২ আগস্ট ২০২৬
মতিঝিল জোনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৭
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল জোনের বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দিনভর মতিঝিল জোনের অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় এই বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র নিম্নরূপ:

খিলগাঁও থানা: ২৩ জন,পল্টন থানা: ১৩ জন,মুগদা থানা: ১২ জন,শাহজাহানপুর থানা: ১০ জন,সবুজবাগ থানা: ৪ জন,রামপুরা থানা: ৩ জন,মতিঝিল থানা: ২ জন

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ইতোমধ্যে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!