ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অস্ত্রসহ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রসহ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
ফারুক ওরফে কাইল্ল্যা ফারুক

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে গ্রেপ্তার করেছে এসআরবি-২। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

Advertisement

এসআরবি-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেপ্তার ফারুক ওরফে কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কেরানীগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!