[ রাজধানী ]
রবীন্দ্রনাথের ছবিতে কালি, সেগুনবাগিচায় নারী আটক
সংগৃহীত ছবি
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। একই স্থান থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব এ এন এম আয়াশকেও আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার ঘটনা এবং এ ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!