ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতখানে নবনিযুক্ত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষে ফুল দিয়ে বরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৪ অক্টোবর ২০২৬
দৌলতখানে নবনিযুক্ত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষে ফুল দিয়ে বরণ
দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দ ফুল ও উপহার দিয়ে বরণ করেন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলায় সদ্য যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল ও উপহার দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর। নতুন কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Advertisement

পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!