ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বিএমটিএর সভাপতি পিন্টু, সাধারণ সম্পাদক সিতাবুর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২৬ অক্টোবর ২০২৬
বিএমটিএর সভাপতি পিন্টু, সাধারণ সম্পাদক সিতাবুর
সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) এক বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আনিসা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একেএম মুফাসসেরুল হক (পিন্টু) সভাপতি এবং খন্দকার মেডিকেল ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খন্দকার সিতাবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জামশেদ আলমের পরিচালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেডিএইডারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামিম সহসভাপতি-১ এবং ডব্লিউসিএ মেডিকেল ইভাকুয়েশন সার্ভিসের প্রধান নির্বাহী এ এম আর মজুমদার লিটন সহসভাপতি-২ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—যুগ্ম সম্পাদক (অর্থ) আইনুল তারেক নোবেল, যুগ্ম সম্পাদক (দপ্তর ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল আতিক, সহকারী সম্পাদক (আইটি ও ডিজিটাল ট্রান্সফরমেশন) নাজমুল ইসলাম রাফি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক দাঊদ আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন ও গিয়াস মোহাম্মদ আজিজুল হক।

নবনির্বাচিত কমিটি আগামী এক বছর আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা অংশীদারত্ব বাড়ানো, মেডিকেল ট্রাভেল অবকাঠামোর সম্প্রসারণ এবং চিকিৎসা পর্যটন খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক সমাধান নিশ্চিত করতে কাজ করবে বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!